পাঁচ করবর্ষের (২০১২- ২০১৭) ৬৬৬ কোটি টাকা আয়কর দেওয়ার রায় স্থগিত চেয়ে আবেদন করেছিল সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসেন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণ। কিন্তু সেই আবেদনে সাড়া দেননি আপিল বিভাগের চেম্বার আদালত।
আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব আবেদনটি কার্য তালিকা থেকে বাদ করে দিয়েছেন। আদালত বলেছেন, পূর্ণাঙ্গ রায় না দেখে হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করার সুযোগ নেই।
গ্রামীণ কল্যাণের কাছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)’র দাবি করা ৬৬৬ কোটি ৯১ লাখ ৫২ হাজার ৩৭০ টাকা আয়করের বৈধতা প্রশ্নে জারি করা রুল খারিজ করে দিয়ে গত ১০ সেপ্টেম্বর রায় দেন হাইকোর্ট। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের হাইকোর্ট বেঞ্চ থেকে এই রায় হয়।
